আজ বিশ্ব কফি দিবস : ক্যাফেইনের সঙ্গে মিশে থাকা ইতিহাস আর মানুষের গল্প

কালের কণ্ঠ প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৩

সকালের ঘুমঘুম চোখে এক কাপ গরম কফি। ব্যস্ত দিনের মাঝখানে একটু বিরতি নিয়ে কফির কাপে চুমুক।

পুরনো বন্ধুর সঙ্গে আড্ডা, ব্যাবসায়িক বৈঠক কিংবা নতুন কারও সঙ্গে প্রথম দেখা—কফি যেন নানা মুহূর্তের নীরব সঙ্গী।


এসপ্রেসো, ক্যাপুচিনো, মোচা, ডিক্যাফ কিংবা ফিল্টার কফি—পছন্দের ধরন ভিন্ন হতে পারে, কিন্তু কফিকে ঘিরে মানুষের ভালোবাসা বিশ্বজুড়েই পরিচিত। সেই ভালোবাসা উদ্‌যাপনেই প্রতিবছর ১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কফি দিবস। আন্তর্জাতিক কফি সংস্থা ২০১৫ সালে দিবসটি চালু করে।


দিনটি শুধু এক কাপ কফির স্বাদ উপভোগের উপলক্ষ নয়; কফির দীর্ঘ ইতিহাস, এর সঙ্গে জড়িয়ে থাকা মানুষ এবং কফি উৎপাদনের সামাজিক ও পরিবেশগত বাস্তবতা নিয়েও ভাবার সুযোগ তৈরি করে।


কফির ইতিহাসের শুরুটা নিশ্চিত তথ্যের চেয়ে কিংবদন্তিতেই বেশি মোড়া। প্রচলিত একটি গল্প অনুযায়ী, নবম শতকে ইথিওপিয়ার এক ছাগলপালক ছিলেন কালদি। তিনি লক্ষ করেন, একটি বিশেষ গাছের ফল খাওয়ার পর তার ছাগলগুলো অস্বাভাবিকভাবে চঞ্চল হয়ে উঠছে এবং রাতে ঘুমাতেও চাইছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও