You have reached your daily news limit

Please log in to continue


চিকিৎসায় বড় ঘাটতি, বাড়ছে অকালমৃত্যু

দেশে হৃদরোগের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। দেড় কোটির বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত বলে চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন। প্রতিবছর দেশে যত মানুষ মারা যান, তাদের প্রায় তিনজনের একজনের মৃত্যুর কারণ হৃদরোগ। শুধু বয়স্কদের মধ্যেই নয়, তরুণদের মধ্যেও উচ্চরক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ছে। অথচ হৃদরোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং চিকিৎসাসেবার সুযোগ এখনো প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

হৃদরোগের অন্যতম প্রধান ঝুঁকি উচ্চরক্তচাপ। দেশে এ রোগ নিয়ন্ত্রণে প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নার চালু করা হলেও সেখানেও দেখা দিয়েছে ওষুধ সংকট। বিভিন্ন উপজেলায় এনসিডি কর্নারে মজুত ওষুধ এক থেকে দুই মাসের বেশি চালানোর মতো নয়। কোথাও কোথাও রোগীদের এক মাসের পরিবর্তে ১০ দিনের ওষুধ দেওয়া হচ্ছে। এতে নিয়মিত ওষুধনির্ভর দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আজ বিশ্ব হৃদরোগ দিবস। প্রতিবছর ২৯ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়। ২০২৬ সালের প্রচারে বিশ্ব হার্ট ফেডারেশনের বার্তা-‘হার্ট ডিজিজ ক্যান হাইড ইন প্লেইন সাইট : ডোন্ট মিস এ বিট’। হৃদরোগের লক্ষণ অনেক সময় উপেক্ষিত থেকে যায়, এ বিষয়টি সামনে এনে দ্রুত শনাক্তকরণ, প্রতিরোধ ও চিকিৎসার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশ্ব হৃদরোগ দিবস উপলক্ষ্যে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) সোমবার ‘তরুণদের উচ্চরক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য বাজেট : বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহায়তায় দেওয়া হয়। ওয়েবিনারে জানানো হয়, উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের ঘাটতি হৃদরোগের বোঝা আরও বাড়িয়ে দিচ্ছে।

বিশেষজ্ঞরা জানান, বিশ্বে প্রতিবছর হৃদরোগের কারণে প্রায় ৬৫ লাখ মানুষ অকাল মৃত্যুবরণ করেন। দেশে মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশ হৃদরোগের কারণে ঘটে। ২০২৪ সালে হৃদরোগজনিত অসুস্থতায় প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এর ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চরক্তচাপ। ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে-২০১৮’-এর তথ্যানুযায়ী, দেশে ১৮ থেকে ৩৯ বছর বয়সি জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চরক্তচাপে আক্রান্ত। ফলে কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বড় অংশই ভবিষ্যৎ হৃদরোগের ঝুঁকিতে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন