You have reached your daily news limit

Please log in to continue


ডায়াবেটিস রোগীর কেন হঠাৎ মাথা ঘোরে

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিসে আক্রান্ত অনেকে বিছানা থেকে উঠলে বা বসা অবস্থা থেকে দাঁড়ালে মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখা কিংবা দুর্বলতা অনুভব করেন। এসব উপসর্গের একটি গুরুত্বপূর্ণ কারণ পোস্টুরাল হাইপোটেনশন, যা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন নামেও পরিচিত। বসা বা শোয়া অবস্থা থেকে দাঁড়ানোর পর রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে গেলে এ সমস্যা দেখা দেয়। ডায়াবেটিসে দীর্ঘদিনের স্নায়ুর ক্ষতি এর অন্যতম কারণ। রক্তচাপের আকস্মিক পতনে বাড়ে অজ্ঞান হওয়া ও পড়ে যাওয়ার ঝুঁকি; তাই সময়মতো রোগ শনাক্তকরণ ও চিকিৎসা জরুরি।

কারা বেশি ঝুঁকিতে?

দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, রক্তে শর্করা অনিয়ন্ত্রিত, বয়স বেশি কিংবা ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আক্রান্ত, এমন ব্যক্তিদের ঝুঁকি বেশি। এ ছাড়া কিডনি বা হৃদ্​রোগ, পানিশূন্যতা, রক্তস্বল্পতা ও উচ্চ রক্তচাপের কিছু ওষুধ সেবনও ঝুঁকি বাড়াতে পারে।

কারণ ও উপসর্গ

উঠে দাঁড়ানোর সময় মাধ্যাকর্ষণের প্রভাবে শরীরের নিচের অংশে রক্ত জমা হওয়ার প্রবণতা তৈরি হয়। সুস্থ মানুষের স্নায়ুতন্ত্র ও রক্তনালি দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে এ রক্তচাপ স্বাভাবিক রাখে। ডায়াবেটিসে এ ব্যবস্থা ব্যাহত হয়। পানিশূন্যতা, অতিরিক্ত ঘাম, ডায়রিয়া, দীর্ঘক্ষণ শুয়ে থাকা এবং কিছু ওষুধও এর কারণ হতে পারে। দাঁড়ালে মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, দুর্বলতা, বমি বমি ভাব, বুক ধড়ফড় ও অজ্ঞান হয়ে যাওয়া এর উপসর্গ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন