নেতানিয়াহু মঞ্চে উঠতেই বেরিয়ে গেলেন তাঁরা, বাইরে বিক্ষোভ

প্রথম আলো প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিতে মঞ্চে ওঠার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা ওয়াকআউট করেন।


এদিকে নেতানিয়াহুর বক্তব্য চলাকালে জাতিসংঘের বাইরে বিক্ষোভ হয়। জাতিসংঘের সদর দপ্তরের কাছে কয়েক শ বিক্ষোভকারী জড়ো হন। তাঁদের মধ্যে অনেকে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। তাঁরা স্লোগান দেন ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন, গাজাকে বাঁচতে দিন’, ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন, ইরানকে বাঁচতে দিন’। পুলিশ তাঁদের মধ্য থেকে বেশ কয়েকজনকে আটক করেছে।


নেতানিয়াহু মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কক্ষে উপস্থিত প্রতিনিধিদের একাংশ তাঁর উদ্দেশে দুয়ো দিতে শুরু করেন। তবে এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিজস্ব প্রতিনিধিদল দাঁড়িয়ে তালি দিয়ে তাঁকে স্বাগত জানায়।


এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অধিবেশনের সভাপতিকে বারবার উচ্চ স্বরে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাতে দেখা যায়।


নেতানিয়াহু বলেন, ‘নৈতিকভাবে কাপুরুষ যেসব ব্যক্তি এখনো এই কক্ষ থেকে বের হয়ে যাননি, তাঁরাও দয়া করে বের হয়ে যান।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও