গুরতর চোটে মাঠের বাইরে ভালভের্দে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৯
ক্যাং-ইন লির ট্যাকলে অ্যাঙ্কেলে গুরুতর চোট পেয়েছেন ফেদে ভালভের্দে। আন্তর্জাতিক বিরতির পুরোটা সময় মাঠের বাইরে থাকতে পারেন রেয়াল মাদ্রিদ অধিনায়ক।
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রোববার লা লিগার ম্যাচে ২-১ গোলে হেরেছে রেয়াল। শেষ দিকে লির কড়া ট্যাকলে বাম অ্যাঙ্কেলে আঘাত পান ভালভের্দে।
ম্যাচ শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিনায়কের চোটের কথা নিশ্চিত করে রেয়াল। ইউরোপের সফলতম ক্লাবটি জানায়, পরীক্ষার ফল অনুযায়ী বাম অ্যাঙ্কেলে গুরুতর চোট পেয়েছেন ভালভের্দে। তার আরও কিছু পরীক্ষা করানো হবে।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার