চাঁদপুরে হু হু করে বাড়ছে ডেঙ্গুরোগী

জাগো নিউজ ২৪ চাঁদপুর প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১

চাঁদপুরে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৮৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।


এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক হাজার ৮৭ জন ছাত্র ডেঙ্গুরোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী রোগী রয়েছেন।


রোববার (২০ সেপ্টেম্বর) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, রোগীর চাপ বেড়ে যাওয়ায় ডেঙ্গু আক্রান্ত অনেক রোগীকে ওয়ার্ডের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা হচ্ছেন। এতে রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়েছে। তবে ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং ডেঙ্গু পরীক্ষার কিট পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান জানান, ডেঙ্গু প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, অফিস-আদালত ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও