এই বিশাল গণজোয়ার রুখবে, সেই সাধ্য কার?: সাদিক কায়েম
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪১
৮ দফা দাবির প্রতি এই বিশাল গণজোয়ার রুখবে, সেই সাধ্য কার? এমন মন্তব্য করেছেন ডাকসুর ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)।
শনিবার (১৯ সেপ্টম্বর) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাস দিয়ে এই মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ঐতিহাসিক এক লংমার্চের সাক্ষী হলাম। ৮ দফা দাবির প্রতি এই বিশাল গণজোয়ার রুখবে, সেই সাধ্য কার?’
সাদিক কায়েম লেখেন, ‘নিজেদের অধিকার আদায়ে আজ তিতুমীর, আবু সাঈদ, ওসমান হাদির গর্বিত উত্তরাধিকার হয়ে রাস্তায় নেমেছিলেন গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরের সর্বস্তরের মানুষ। রাস্তার দুইপাশে, প্রতিটি জনসভা ও পথসভায় কৃষক, শ্রমিক, শিক্ষিত মধ্যবিত্ত, গৃহিণী, মায়ের হাত ধরে আসা শিশু, সবমিলিয়ে কী অপূর্ব এক জনস্রোত! এই দৃশ্য সামনে থেকে না দেখলে বোঝা কঠিন। উত্তরবঙ্গের মানুষ সত্যিই আজ জেগে উঠেছে।’