যাত্রাবাড়ীতে একাধিক হাতবোমা বিস্ফোরণ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬
ঢাকার যাত্রাবাড়ী থানা ফটকে হাতবোমা বিস্ফোরণের পরদিন ফটকের বিপরীত পাশে আবারও হাতবোমা বিস্ফোরণ হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানার বিপরীতে সামাদ সুপার মার্কেটের সামনে একাধিক হাতবোমা বিস্ফোরণ হওয়ার কথা জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ।
তিনি বলেন, “কে বা কারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।”
পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, চারটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যার পর ঢাকার মিরপুর ১ নম্বর ও ১১ নম্বরে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হাতবোমা বিস্ফোরণ
- হাতবোমা