রোগ প্রতিরোধের মাধ্যমে নিজের নিরাপত্তা নিশ্চিত করি
যুগান্তর
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১০
আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন স্বাভাবিক ভাবেই কোনো না কোনো চিকিৎসক, এমন কি কখনো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হই। চিকিৎসক যথাযথ টেস্ট ও ডায়াগনোসিসের মাধ্যমে রোগ নির্ণয় করে একটি চিকিৎসা ব্যবস্থা নির্দেশনা দিয়ে থাকেন। আমরা সেই চিকিৎসা ব্যবস্থাপত্র অনুসারে নিকটবর্তী ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করে রোগ থেকে মুক্তির আশায় চিকিৎসা চালিয়ে যায় এবং অধিকাংশ ক্ষেত্রেই এর সফলতা পরিলক্ষিত হয়।
কিন্তু এরই মাঝে কখনো কখনো ওষুধের কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটে যায়, যা অনেক সময় আলোচনায় আসে না। স্বাস্থ্যসেবা ব্যবস্থার ক্রমাগত জটিলতা এবং হাসপাতাল, ক্লিনিক, চেম্বার বা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর অব্যবস্থাপনা, ওষুধ বিক্রয়, বিতরণ ও সংরক্ষণের অব্যবস্থাপনাসহ নানাবিধ কারণে এখন রোগীর স্বাস্থ্যসেবা ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- রোগ প্রতিরোধ ক্ষমতা