হার্ট অ্যাটাক হলে প্রথম ৫ মিনিটে যা করবেন
হার্ট অ্যাটাক খুব নীরবে শুরু হতে পারে। এটি বুকে চাপের মতো অনুভূত হতে পারে, অথবা মনে হতে পারে পেটে গ্যাস হয়েছে। অনেকে হয়তো অপেক্ষা করেন, এই ভেবে যে হয়তো নিজে থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে হৃদপিণ্ডের পেশিগুলো নষ্ট হতে শুরু করে।
তাহলে, ঠিক কী করা উচিত? প্রথমেই কারও সাহায্য চান। বসে বিশ্রাম নিন এবং যদি আপনার জন্য নিরাপদ হয়, তবে একটি অ্যাসপিরিন চিবিয়ে খেয়ে নিন। নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যাবেন না। হার্ট অ্যাটাক হয়েছে মনে হলে তার পরবর্তী প্রতিটি মুহূর্তের করণীয় বিষয়গুলো তুলে ধরা হলো-
প্রথম ৫ মিনিটে আপনার ঠিক কী করা উচিত?
প্রথমেই কারও কাছে জরুরি সহায়তা চান। সমস্যাটি নিজে থেকেই কেটে যাবে কি না, তা দেখার জন্য অপেক্ষা করবেন না এবং নিজে গাড়ি চালিয়ে যাবেন না। শান্ত হয়ে বসে বিশ্রাম নিন এবং যদি আপনার জন্য নিরাপদ হয়, তবে একটি অ্যাসপিরিন চিবিয়ে খেয়ে নিন।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হার্ট অ্যাটাক