ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন কারিনা
যুগান্তর
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪
কারিনা কাপুর খানের দুই ছেলে তৈমুর ও জেহের প্রযুক্তি ব্যবহারে বেশ কড়াকড়ি রয়েছে। বিশেষ করে মোবাইল ফোন ও ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে সন্তানদের ওপর নজর রাখেন এই অভিনেত্রী। এমনকি ছেলেদের হাতে দীর্ঘ সময় ফোন থাকলে সেটি কেড়ে নিতেও দ্বিধা করেন না তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তানদের প্রযুক্তি ব্যবহারের বিষয়ে নিজের উদ্বেগের কথা জানান কারিনা। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নেতিবাচক প্রভাব নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।
তৈমুর ও জেহের হাতে মোবাইল ফোন বা ল্যাপটপ দেখা যায় কি না—এমন প্রশ্নের জবাবে কারিনা জানান, ছেলেদের ফোন ব্যবহারের অনুমতি নেই। তৈমুর অবশ্য তার দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তির ফোনকে নিজের ফোন হিসেবে দাবি করে।