শেখ রেহানা নয়, শেখ হাসিনার অনুপস্থিতিতে ‘আওয়ামী লীগের হাল ধরবেন’ শেখ সেলিম

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৬

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্বে তার বোন শেখ রেহানা আসছেন না; বরং দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম সভাপতির দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি নিজেই।


ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়াল এর এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা এ কথা বলেছেন।


দ্য ওয়ালে প্রকাশিত প্রতিবেদনে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়, “এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।”


২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


শেখ হাসিনার অবর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক নেতৃত্ব ও ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে নানা আলোচনা রয়েছে। তার বোন শেখ রেহানা আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন কি না—সাক্ষাৎকারে সেই প্রশ্ন করা হয়।


দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়, শেখ রেহানার সক্রিয় রাজনীতিতে আসার সম্ভাবনা শেখ হাসিনা কার্যত নাকচ করেছেন। তিনি বলেছেন, “রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়।”


এরপরই দলের সাংগঠনিক দায়িত্ব কার হাতে থাকবে, সেই প্রশ্নে নিজের আপন ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের নাম বলেন শেখ হাসিনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও