একসঙ্গে ২০ বা তার বেশি ভিমরুল কামড়ালে যা হতে পারে

প্রথম আলো প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৪

সাধারণ বিষধর পোকামাকড়ের কামড় হালকা যন্ত্রণাদায়ক হলেও ভিমরুলের আক্রমণ ক্ষেত্রবিশেষে অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে দলবদ্ধ ভিমরুলে যখন কাউকে আক্রমণ করে, তখন সঠিক সময়ের চিকিত্সা না পেলে তা রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।


ভিমরুলের বিষ কেন প্রাণঘাতী?


ভিমরুলের বিষে বিভিন্ন ধরনের বিষাক্ত উপাদান থাকে। যেমন অ্যাসিটাইলকোলিন, ফসফোলাইপেস, হিস্টামিন, হায়ালুরোনিডেস, প্রোটিয়েস এবং নানা ধরনের এনজাইম।


অ্যানাফাইলাকটিক শক: অনেকের শরীর এই বিষের প্রতি তীব্র সংবেদনশীল বা অ্যালার্জিক। একটি বা দুটি কামড়েই তাঁদের শরীরে ‘অ্যানাফাইলাক্সিস’ নামক প্রাণঘাতী অ্যালার্জিক বিক্রিয়া দেখা দিতে পারে। এতে রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যায়। শ্বাসনালি ফুলে শ্বাসকষ্ট শুরু হয়। রোগী সংজ্ঞাহীন হয়ে মারা যেতে পারেন।


মাল্টি-অর্গান ফেইলিউর: যদি কোনো ব্যক্তিকে একসঙ্গে ২০টি বা তার বেশি ভিমরুল কামড়ায়, তবে অতিরিক্ত বিষের কারণে কোনো অ্যালার্জি ছাড়াই শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। এই অতিরিক্ত টক্সিন রক্তের লোহিত রক্তকণিকা ভেঙে ফেলে এবং পেশির টিস্যু নষ্ট করে। এসব বর্জ্য জমে রোগীর কিডনি বিকল হয়ে পড়ে, হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দেয় এবং যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যুর কারণ ঘটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও