‘জেসুস দুর্দান্ত স্ট্রাইকার, বার্সেলোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ’

ডেইলি স্টার প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮

বার্সেলোনার আক্রমণভাগে নতুন মুখ হিসেবে গ্যাব্রিয়েল জেসুসের যোগ দেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। মঙ্গলবারই স্প্যানিশ চ্যাম্পিয়নদের সঙ্গে তার চুক্তি আনুষ্ঠানিক হওয়ার কথা। তার আগেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে দিলেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। তার চোখে, জেসুস শুধু ভালো একজন স্ট্রাইকারই নন, দলের জন্য গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়ও।


সোমবার রাতে ক্যাম্প ন্যুতে উপস্থিত থেকে বার্সেলোনার রায়ো ভায়েকানোর বিপক্ষে ৫-২ গোলের জয় দেখেছেন ২৯ বছর বয়সী জেসুস। এরপরই স্প্যানিশ চ্যাম্পিয়নদের সঙ্গে তার চুক্তি আনুষ্ঠানিক হওয়ার কথা। ম্যাচ শেষে জার্মান কোচ ফ্লিক বলেন, জেসুস দলের জন্য অনেক কিছু যোগ করতে পারবেন।


ফ্লিক বলেন, 'আমার কাছে সে একজন দুর্দান্ত স্ট্রাইকার। অবশ্যই আমাদের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ। সে আমাদের অনেক কিছু দিতে পারবে। সে এখানে আছে বলে আমি খুব খুশি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও