‘তুমি চিরন্তন,’ মেসির অবসরে আবেগঘন সতীর্থরা

bangla.thedailystar.net প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১

বিশ্ব ফুটবলের অন্যতম বড় অধ্যায়ের সমাপ্তির পথে লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে। তার এমন সিদ্ধান্তের পর থেকেই আবেগে ভাসছে ফুটবলবিশ্ব। সতীর্থ, সাবেক সতীর্থ থেকে শুরু করে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও ফিফা সভাপতিও তার বিদায়ের খবরে সবাই জানাচ্ছেন শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।


মেসির এই ঘোষণায় সতীর্থ ও ভক্তদের মধ্যে নেমে এসেছে বিষণ্নতা। আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ও বর্ণিল ক্যারিয়ারের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে অনেকেই স্মরণ করেছেন তার অসামান্য অবদান।


আনহেল দি মারিয়া, ২০২২ বিশ্বকাপজয়ী দলের সতীর্থ:



'এটা পড়া খুবই কঠিন যে, আকাশি-সাদা জার্সিতে তোমাকে আর দেখা যাবে না। আমি শুধু এটুকুই জানি, আমি সঠিক শতাব্দীতে জন্মেছিলাম, যাতে তোমাকে দেখতে পারি, তোমাকে উপভোগ করতে পারি এবং সবচেয়ে বড় কথা, জাতীয় দলে এতগুলো বছর তোমার সঙ্গে ভাগ করে নিতে পারি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও