‘হৃদয়ে বার্সা’ বলা মরিনহো কেন এত দূরে সরে গেলেন

ডেইলি স্টার প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ২০:৫০

একদিন বার্সেলোনার শিরোপা উৎসবে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন, ‘আজ, আগামীকাল এবং সব সময়, হৃদয়ে বার্সা।’ সেই জোসে মরিনহোই পরে কাতালান ক্লাবটির সবচেয়ে তিক্ত প্রতিদ্বন্দ্বীদের একজন হয়ে উঠলেন। যে দলের জয় একসময় তাকে আনন্দ দিত, সেই দলকে হারানোই হয়ে গেল তার বড় চ্যালেঞ্জ। অথচ গল্পটা অন্য রকমও হতে পারত। প্রতিপক্ষের ডাগআউটে দাঁড়িয়ে বার্সাকে থামানোর ছক কষার বদলে ন্যু ক্যাম্পের প্রধান কোচের আসনেও দেখা যেতে পারত তাকে।


সেই সম্ভাবনা সবচেয়ে স্পষ্ট হয়েছিল ২০০৮ সালে। তবে বার্সেলোনার সঙ্গে মরিনহোর সম্পর্কের শুরু আরও আগে। ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত ক্লাবটির কোচিং স্টাফে কাজ করেছেন তিনি। প্রথমে ববি রবসনের সঙ্গে, পরে লুই ফন হালের অধীনে। কোচ হিসেবে নিজেকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ চারটি বছর কেটেছিল সেখানেই।


রবসনের হাত ধরেই বার্সেলোনায় এসেছিলেন মরিনহো। এর আগে স্পোর্টিং লিসবন ও পোর্তোতেও ইংলিশ কোচের সঙ্গে কাজ করেছেন। ভাষার ব্যবধান ঘোচাতে রবসনকে সাহায্য করতেন বলে অনেকের চোখে তার পরিচয় ছিল শুধুই ‘দোভাষী’। কিন্তু দায়িত্বটা তার চেয়ে অনেক বড় ছিল। সংবাদ সম্মেলনে রবসনের কথা অনুবাদের পাশাপাশি মাঠের কাজেও ছিলেন তার সহকারী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও