‘তুমি তো চলেই যাবে’ দিয়ে আলোচিত, অর্পিতাকে কতটা চেনেন

প্রথম আলো প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১৫:৪১

বিজ্ঞাপনচিত্রে মডেলিং করতেন এক বন্ধু। তাঁকে বলে রেখেছিলেন অর্পিতা, ‘টিভিসিতে (টেলিভিশন বিজ্ঞাপনচিত্র) কাজের সুযোগ থাকলে জানিয়ো।’ ২০২২ সালে সেই সুযোগ এল। ‘একটা টিভিসির জন্য তোর ছবি পাঠাব?’ জানতে চাইলে বন্ধুকে ‘হ্যাঁ’ বলতে এক মুহূর্ত দেরি করেননি অর্পিতা। ছবি পাঠানোর পর একটি ব্যাংকের বিজ্ঞাপনচিত্রে ডাক পান। এরপর আরও কয়েকটি বিজ্ঞাপনচিত্রে তাঁকে দেখা গেছে।


মডেলিং করতে করতেই নাটকে অভিনয়ের প্রস্তাব আসতে থাকে। অর্পিতা গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘চেয়েছিলাম, যদি একটা কাজও করি, সেটা যেন গল্পনির্ভর হয়, যেখানে ভালো একটা চরিত্র করার সুযোগ থাকবে।’


ঊর্বী চরিত্রের মধ্যে সেটাই যেন খুঁজে পেলেন অর্পিতা, ‘স্ক্রিপ্ট পাওয়ার পর আমার মনে হলো ঊর্বী চরিত্রটা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও দেখা একটা চরিত্র। একটা দ্বন্দ্বমুখর চরিত্র। আমার কাছে মনে হলো এই চরিত্রে অভিনয়ের একটা সুযোগ আছে। সেই জায়গা থেকেই কাজটা বেছে নিই।’t

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও