রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু সত্য ঘটনা দেখাবে ‘চিরকুট’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নব্বইয়ের দশকের এক সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে চলচ্চিত্র ‘চিরকুট’।


নির্মাতা মুনতাসির আকিবের পরিচালনায় সিনেমাটি দুর্গাপূজায় সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।


ক্যাম্পাসের তারুণ্যের উচ্ছ্বাস, গভীর বন্ধুত্ব, প্রেম আর জীবনের নানা নস্টালজিক গল্প নিয়ে লেখা হয়েছে চিরকুটের চিত্রনাট্য। এটি মুনতাসির আকিবের প্রথম ফিচার ফিল্ম।


সিনেমাটি নিয়ে পরিচালক আকিব বলেন, “নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকেই চিরকুটের গল্প তৈরি হয়েছে। তখনকার আবেগ, সম্পর্ক ও স্মৃতির সঙ্গে বর্তমান প্রজন্মের দর্শকদের একধরনের সংযোগ তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও