পুরুষ থেকে নারী হয়েও সফল হয়েছেন যেসব তারকা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১৪:০০
শোবিজে সাফল্যের গল্প অনেক রকম। কেউ অভিনয় দিয়ে, কেউ মডেলিংয়ে, কেউ আবার সংগীতের মাধ্যমে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। তবে এমন কিছু তারকা আছেন, যাদের জীবনের গল্প সাফল্যের পাশাপাশি নিজের পরিচয় খুঁজে নেওয়ারও গল্প।
জন্মের সময় পুরুষ হিসেবে চিহ্নিত হলেও পরবর্তী সময়ে নিজেদের নারী পরিচয় গ্রহণ করে শোবিজে প্রতিষ্ঠা পেয়েছেন তারা। তাদের মধ্যে কেউ হয়েছেন আন্তর্জাতিক মডেল, কেউ অভিনেত্রী, কেউ আবার গায়িকা।
লিলি এলবে
ট্রান্সজেন্ডার নারীদের ইতিহাসে লিলি এলবের নাম বিশেষভাবে আলোচিত। জন্মের সময় তার নাম ছিল আইনর ওয়েগনার। ডেনমার্কের এই শিল্পী পরবর্তী সময়ে নিজের নারী পরিচয় গ্রহণ করেন এবং লিলি এলবে নামে পরিচিতি পান। তার জীবনকাহিনি পরবর্তীতে চলচ্চিত্র ও সাহিত্যেও উঠে এসেছে।