You have reached your daily news limit

Please log in to continue


নতুন আর্জেন্টাইন কোচ পেলেন মেসিরা

টানা পাঁচ ম্যাচে জয়ের মুখ না দেখা, তার ওপর ৪টিতেই পরাজয়! এমন চরম ব্যর্থতার মুখে অবশেষে বড়সড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলো ইন্টার মিয়ামি। মেক্সিকান কোচ গুয়েলমো হয়োসকে সরিয়ে ক্লাবের নতুন প্রধান কোচ হিসেবে আর্জেন্টিনার সাবেক ফুটবলার ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেসের নাম ঘোষণা করেছে মেজর লিগ সকারের (এমএলএস) এই ক্লাবটি।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। তবে প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট হাতে না পাওয়া পর্যন্ত ‘কিলি’ গঞ্জালেস আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করতে পারছেন না। তত দিন সাময়িকভাবে হয়োসই ডাগআউটে থাকবেন।

আর্জেন্টাইন এই নতুন কোচের কোচিং ক্যারিয়ারের ঝুলিতে রয়েছে রোসারিও সেন্ট্রাল, ইউনিয়ন (সানতা ফে) এবং প্লাতেনসের মতো ক্লাবগুলোকে সামলানোর অভিজ্ঞতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন