ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১৫:৫৫

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।


অধিবেশনের শুরুতে স্পিকার এই সংসদে গত ২০ আগস্ট দেশের ২৩ তম রাষ্ট্রপতির নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এর পর তিনি শোক প্রস্তাব উত্থাপন করেন।


এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের কথা রয়েছে।


তবে আইন প্রণয়নের পাশাপাশি বিদ্যুৎ-জ্বালানি সংকট, আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংসদীয় কমিটিগুলো গঠন এবং সংবিধান সংস্কারের মতো জনগুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও