ভারতের দিল্লিতে নিজ ঘরে এক তরুণীকে হত্যা করা হয়েছে। নিহত মুসকান (২১) পেশায় একজন মডেল ও শিক্ষার্থী।
বুধবার (২৬ আগস্ট) পশ্চিম দিল্লির তিলক নগরে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকে তার জিম ট্রেইনার পলাতক থাকায় পুলিশ তাকেই মূল সন্দেহভাজন হিসেবে খুঁজছে।
বুধবার বাড়িতে একা ছিলেন মুসকান। এ সময় হামলাকারী ঘরে ঢুকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।