বিএনপি ক্ষমতায় এলেই সংকট বাড়ে : সরোয়ার তুষার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ২১:১৬

দেশে জ্বালানি সংকট ও শিডিউল লোডশেডিংয়ের জন্য বিএনপি সরকারকে দায়ী করে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন, সরকার বলেছিল নির্বাচন এলেই সব ঠিক হয়ে যাবে, অথচ ক্ষমতায় এসে তারা সংকটের নামে হরিলুটের সূচনা করেছে।


সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সরোয়ার তুষার। এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।


সংবাদ সম্মেলনে সরকারের নানা পদক্ষেপ ও আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলনে সরোয়ার তুষার বক্তব্য রাখেন।


গ্যাস পাম্পে গাড়ির দীর্ঘ সারি নির্দেশ করে দেশে জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে উল্লেখ করে সরোয়ার তুষার বলেন, ‘ক্ষমতায় আসার সময় দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হলেও গত ১৮০ দিনে দেশের অধিকাংশ কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও