স্থানীয় নির্বাচন বিলম্বিত হওয়ায় জনগণ নানা দুর্ভোগে পড়ছে : হামিদুর রহমান

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ২১:৫০

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, স্থানীয় নির্বাচন দীর্ঘায়িত হওয়ার কারণে জনগণ বিভিন্নভাবে দুর্ভোগের শিকার হচ্ছে। সংবিধানের ১১, ৫৯ ও ৬০ নম্বর অনুচ্ছেদে স্থানীয় সরকারব্যবস্থা ও নির্বাচিত প্রতিনিধিত্বের গুরুত্ব প্রতিফলিত হয়েছে।


শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের আয়োজিত স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মাস্টার ট্রেইনারদের দক্ষতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে ‘স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুস সাদেক ভূইয়া।


ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, সাফল্য দুই ধরনের— ব্যক্তিগত সাফল্য ও সামষ্টিক সাফল্য। একটি দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সেটিকে দুনিয়াবি অর্থে সামষ্টিক সাফল্য বলা যায়; কিন্তু আখেরাতের সাফল্য ভিন্ন বিষয়। আমাদের লক্ষ্য দুনিয়া ও আখেরাত উভয় ক্ষেত্রেই কল্যাণ অর্জন করা।


তিনি বলেন, ইসলামকে পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে গ্রহণ করে একটি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে জামায়াত। সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়াই হলো সংগ্রাম। প্রশাসনিক সিন্ডিকেট ভাঙতে হলে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের নেতৃত্বে আসতে হবে। জনমতকে কার্যকর শক্তিতে পরিণত করতে হলে প্রশাসনিক ও সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়া প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও