‘গায়ের জোরে’ ভাওয়াল বনে ময়লার ভাগাড়
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেই গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান। সংরক্ষিত এ বন একসময় ছিল জীববৈচিত্রের নিরাপদ আবাস; যা দখল আর একের পর এক স্থাপনা নির্মাণে পড়েছে হুমকির মুখে। এসবের মধ্যে এখন বনের মাঝে স্থাপন করা হচ্ছে ময়লা ফেলার স্থান।
কয়েক দশক ধরেই ভাওয়ালের এ বনে অবৈধভাবে গাছ কেটে দখল ও নানা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে শালবনের এ সংরক্ষিত বন।
শুধু ভাগাড় নির্মাণ নয়, এটি চালাতে সেখানে অস্থায়ী বিদ্যুৎ লাইন স্থাপনের অনুমতিও দেওয়া হয়েছে। এটিও বনের জন্য হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বনের ভূমিতে নির্মাণের সেই ধারাতেই পরিবেশবাদীদের আপত্তির মুখে বর্তমানে তৈরি হচ্ছে একটি বর্জ্য স্থানান্তর কেন্দ্র (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন-এসটিএস)। এ বিষয়ে আদালতের নিষেধাজ্ঞাও আমলে না নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা।
বনের যে জায়গায় এসটিএসটি নির্মাণ করা হচ্ছে সেখানে মোট তিনটি দাগ। এর দুটি সরকারি, একটি ব্যক্তিগত সম্পত্তি। বনের ভেতর এ ব্যক্তিগত সম্পত্তিতেই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে গাজীপুর সিটি।
সেখানে সম্প্রতি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এতে পরিবেশবিদ ও বন কর্মকর্তাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জাতীয় উদ্যান
- ময়লার ভাগাড়