গোবিন্দ-সুনীতার ডিভোর্সে নাটকীয় মোড়, মামলা প্রত্যাহার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ২১:৫২

দেড় বছর ধরে বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য টানাপোড়েন নিয়ে কম আলোচনা হয়নি। কখনো বিচ্ছেদের গুঞ্জন, কখনো একে অপরকে নিয়ে মন্তব্য- সব মিলিয়ে তারকা দম্পতির ব্যক্তিগত জীবন বারবার উঠে এসেছে সংবাদমাধ্যমের শিরোনামে। এবার সেই বিচ্ছেদ জল্পনায় নাটকীয় মোড় এসেছে। বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন সুনীতা আহুজা।


বুধবার মুম্বাইয়ের বান্দ্রা পারিবারিক আদালতে গিয়ে সুনীতা তার দায়ের করা ডিভোর্স মামলা প্রত্যাহার করেন। এরপরই গোবিন্দ-সুনীতার সংসার ভাঙার জল্পনায় আপাতত ইতি পড়েছে। বিষয়টি সামনে আসার পর গোবিন্দর টিমও জানিয়েছে, মামলা প্রত্যাহারের খবরটি স্বস্তির এবং আনন্দের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও