You have reached your daily news limit

Please log in to continue


অ্যানথ্রপিকের আয় ৬৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের আয় দ্রুত বাড়ছে। চলতি বছরের জুলাইয়ের শেষে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় ৬৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। গত মে মাসে এই আয় ছিল ৪৭ বিলিয়ন ডলার। আর ২০২৫ সালের শেষ দিকে ছিল ৯ বিলিয়ন ডলার।

ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে টেকক্রাঞ্চ জানিয়েছে, অ্যানথ্রপিকের বিনিয়োগকারীরা আশা করছেন, বছরের বাকি সময়েও প্রতিষ্ঠানটির আয় একই গতিতে বাড়বে। সে হিসাবে ২০২৬ সালের শেষে অ্যানথ্রপিকের বার্ষিক আয় ১০০ থেকে ১২০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বাজারে অ্যানথ্রপিকের প্রধান প্রতিদ্বন্দ্বী ওপেনএআইও দ্রুত বাড়ছে। ২০২৫ সালের শেষে ওপেনএআইয়ের বার্ষিক আয় ছিল ২০ বিলিয়ন ডলার। চলতি বছরের হিসাবে তা বেড়ে ৪০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে ব্লুমবার্গ জানিয়েছে।

তবে দুই প্রতিষ্ঠান আয় হিসাবের ক্ষেত্রে একই পদ্ধতি ব্যবহার করে কি না, তা স্পষ্ট নয়। তারপরও অ্যানথ্রপিকের আয়ের প্রবৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন