You have reached your daily news limit

Please log in to continue


হৃদরোগের ঝুঁকি এড়াতে ৫ তেল

রান্নাবান্নায় অতিরিক্ত চর্বি বা ভুল তেলের ব্যবহার অজান্তেই ধমনীতে চর্বি জমিয়ে রক্ত সঞ্চালনে বাধা তৈরি করে।

তবে পুষ্টিবিজ্ঞানীদের মতে, সব তেল হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর নয়।

রান্নায় স্যাচুরেইটেড চর্বিযুক্ত তেলের পরিবর্তে মনো-আনস্যাচুরেইটেড এবং পলি-আনস্যাচুরেইটেড ফ্যাট সমৃদ্ধ তেল ব্যবহার করলে, রক্তে ক্ষতিকর ‘এলডিএল’ খারাপ কোলেস্টেরল’ দ্রুত কমিয়ে আনতে সাহায্য করে।

স্বাস্থ্য ও চিকিৎসা-বিষয়ক ওয়েবসাইট ‘হেলথ ডটক’-এ প্রকাশিত প্রতিবেদনে পুষ্টিবিদেরা জানিয়েছেন, প্রতিদিনের রান্নায় খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে কোলেস্টেরল নিয়ন্ত্রণের পাশাপাশি হৃদযন্ত্র ভালো রাখা সম্ভব।

এক্সট্রা-ভার্জিন অলিভ অয়েল

হৃদরোগ বিশেষজ্ঞদের প্রথম এবং প্রধান পছন্দ হলো এক্সট্রা-ভার্জিন অলিভ অয়েল।

কেন উপকারী: মার্কিন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ব্রেট সিলোভ বলেন, “অলিভ অয়েলে উচ্চমাত্রার মনো-আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা শরীরে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল কমায় এবং সুরক্ষামূলক এইচডিএল বা ‘ভালো কোলেস্টেরল’ বাড়াতে সাহায্য করে।”

এতে থাকা ‘পলিফেনল’ নামক অ্যান্টি-অক্সিডেন্ট রক্তনালীকে সুরক্ষিত রাখে এবং অভ্যন্তরীণ প্রদাহ কমায়।

সাধারণ ধারণার বিপরীতে, ১৭৬.৭ থেকে ২১০ ডিগ্রি সেলসিয়াস বা ৩৫০-৪১০ ডিগ্রি ফারেনহাইট ‘স্মোক পয়েন্ট’ হওয়ায়, এই তেল দিয়ে ঘরের সাধারণ সব ধরনের তরকারি রান্না বা ভাজি করা সম্পূর্ণ নিরাপদ।

অ্যাভোকাডো অয়েল

অলিভ অয়েলের মতোই স্বাস্থ্যের জন্য গুণী উপাদান হল অ্যাভোকাডো ফল থেকে তৈরি তেল।

কেন উপকারী: এর মৃদু স্বাদ এবং উচ্চ স্মোক পয়েন্ট (প্রায় ৫২০ ডিগ্রি ফারেনহাইট) এটিকে রান্নার জন্য বহুমুখী করে তুলেছে।

প্রিভেন্টিভ কার্ডিওলজি পুষ্টিবিদ মিশেল রাউথেনস্টাইন বলেন, “উচ্চ তাপমাত্রার রান্নায় অ্যাভোকাডো অয়েল ব্যবহার করলে, তেলের অক্সিডেশন বা চর্বি ভেঙে ক্ষতিকর উপজাত তৈরি হওয়া প্রতিরোধ করে হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন