হেফাজত আমিরসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে যা বললেন প্রধানমন্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ২০:২০

চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীসহ হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সময় হেফাজতকে আগের মতো বিএনপির সঙ্গে থাকার আহ্বান জানান তিনি। আজ রোববার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।


প্রধানমন্ত্রী আজ সকালে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে আসেন। সেখান থেকে বাঁশখালীতে ত্রাণ বিতরণ করেন। হেলিকপ্টারযোগে বাঁশখালী থেকে ফটিকছড়ি যান প্রধানমন্ত্রী। হেলিকপ্টারটি ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে অবতরণের পর স্থানীয় নেতা-কর্মীরা অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীকে। এরপর প্রধানমন্ত্রী সড়কপথে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশে যাত্রা করেন। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। বাবুনগর মাদ্রাসায় পৌঁছানোর পর হেফাজত আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীকে বুকে জড়িয়ে ধরে দোয়া চান প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতের শীর্ষ নেতাদের বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, নির্বাচনের আগেও আমরা যেমন তাদের সঙ্গে ছিলাম, এখনো যাতে থাকি। আমি তাঁকে (প্রধানমন্ত্রী) বলেছি, আপনি ইসলাম ও দেশের জন্য দৃঢ় থাকবেন, আমরা আছি।’ হেফাজতের নেতা আরও বলেন, বৈঠকে প্রধানমন্ত্রীকে হেফাজতের পক্ষ থেকে ৯ দফা লিখিত দাবি দেওয়া হয়।


বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য সরোয়ার আলম ও গিয়াস কাদের চৌধুরী ছিলেন।


বৈঠক শেষে মাদ্রাসা প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন। ওই সময় তিনি বলেন, ‘নির্বাচনের আগে আমি হুজুরকে কথা দিয়েছিলাম, আমি আসব। সরকার গঠন করার এক দিন পরই রোজা শুরু হয়েছে। “ফ্যাসিবাদের মাথা” হয়তো পালিয়ে গেছে। কিন্তু ফ্যাসিবাদের তো অনেক কিছু রয়ে গিয়েছিল। রোজার সময় কেউ কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। গেল রমজানে আমরা সক্ষম ছিলাম। কিন্তু রোজা শেষ হতে না হতেই মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকার সমস্যা শুরু হয়ে গেল। ফলে তেল–জ্বালানিসহ বিভিন্ন বিষয়ের পুরো অর্থনীতির ওপর একটা চাপ তৈরি হলো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও