তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত। তিনি বলেন, ২৫ কোটি বৃক্ষরোপণ পাঁচ বছরের খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানি ইত্যাদি বিষয়ে তার যে পদক্ষেপ তারপরও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশ্ব কপ-৩১ কনফারেন্সে যোগ দেওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা।
মঙ্গলবার (১০ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক কোপ সম্মেলন-৩১ যোগদান উপলক্ষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, একটা গ্রিন প্রাইম মিনিস্টার হিসেবেই জনগণের কাছে সমাদৃত। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার আগেই, দল আবাদ সুষ্ঠু নির্বাচনে ক্ষমতাসীন হওয়ার আগেই নির্বাচনী অঙ্গীকারের মধ্যে কথাগুলি তিনি বলেছিলেন। দল ক্ষমতায় আসলে এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর দিন থেকেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন।
তিনি বলেন, বিশ্ব উষ্ণায়ন এর কারণেই পৃথিবীতে আজ ভয়ঙ্কর গরম পড়েছে। তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে মানবজাতি বিপন্ন অবস্থায় পড়েছে। এরকম একটা পরিস্থিতিতে তারেক রহমানের এই কনফারেন্সে যোগ দেওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা। এই কনফারেন্সের মাধ্যমে পৃথিবীতে কার্বন-ডাই-অক্সাইডের যে প্রভাব সেটাকে কিভাবে কমিয়ে আনা যায় এ নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ কথা বলবেন এবং বিভিন্ন এক্সপার্ট যারা যাচ্ছেন তারাও কথা বলবেন এবং তার মধ্যে দিয়ে একটা সমাধান বেরিয়ে আসবে।