অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি, সিনেমা ছাড়তে হয় জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটরকে
প্রথম আলো
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৯:০০
সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা থেকে এখন চলচ্চিত্র অভিনেত্রী। ক্যারিয়ারের নতুন অধ্যায়ে বলিউডে অভিষেক হওয়া নীহারিকা এনএম জানালেন, পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে রাজি না হওয়ায় এক সময় একটি বড় ছবির সুযোগ হারাতে হয়েছিল তাঁকে। শুধু তা-ই নয়, একটি তিন ছবির চুক্তির কারণে দক্ষিণ ভারতের বেশ কয়েকটি সুপারহিট ছবিতেও অভিনয় করা হয়নি তাঁর।
গত ৩০ জুলাই মুক্তি পেয়েছে নীহারিকার প্রথম বলিউড ছবি ‘ভাই তেরা স্টার হ্যায়’। ছবিতে তাঁর সহশিল্পী রাঘব জুয়াল। ছবি মুক্তির আগে নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের শুরু, প্রত্যাখ্যান আর কঠিন সিদ্ধান্তের গল্প শোনান তিনি।