বিদ্যুৎ বিল কমাতে যেসব অভ্যাস বদলাবেন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ১১:৪৪
প্রতিমাসে বিদ্যুৎ বিল হাতে পেয়ে অনেকেই অবাক হন। অথচ একটু খেয়াল করলে দেখা যাবে, বাড়ির বেশ কিছু দৈনন্দিন অভ্যাসই অপ্রয়োজনীয়ভাবে বিদ্যুৎ খরচ বাড়িয়ে দিচ্ছে। নতুন যন্ত্রপাতি কেনা বা বড় ধরনের পরিবর্তন ছাড়াই শুধু কিছু অভ্যাস বদলালেই বিদ্যুৎ বিল অনেকটাই কমানো সম্ভব। এতে যেমন অর্থ সাশ্রয় হবে, তেমনি বিদ্যুতের অপচয়ও কমবে।
আসুন জেনে নেওয়া যাক কী করবেন-
প্রয়োজন না হলে যন্ত্র চালু রাখবেন না
অনেকেই ঘর থেকে বের হওয়ার সময় ফ্যান, লাইট বা টেলিভিশন বন্ধ করতে ভুলে যান। আবার কেউ কেউ মোবাইল চার্জ হয়ে যাওয়ার পরও চার্জার প্লাগে লাগিয়ে রাখেন। এসব ছোট ছোট অভ্যাস মাস শেষে বিদ্যুৎ বিল বাড়িয়ে দেয়। তাই ব্যবহার শেষ হলেই বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করার অভ্যাস গড়ে তুলুন।
- ট্যাগ:
- লাইফ
- টিপস এন্ড ট্রিকস