You have reached your daily news limit

Please log in to continue


ড্রাই ওয়াশের কাপড়গুলো যেভাবে বাড়িতে ধোয়া যাবে

পোশাকের ট্যাগে ‘ড্রাই ক্লিন ওনলি’ নির্দেশনাটা অনেকেরই ভাবনার কারণ। গরম ও বৃষ্টির দিনে এ ধরনের পোশাক একবার পরলেই ধোয়ার প্রয়োজন হয়ে পড়ে। চাইলে বাড়িতেই যত্নে পরিষ্কার করা যায় এ ধরনের পোশাক।

‘বিবিয়ানা’র স্বত্বাধিকারী ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার বলেন, ‘আমাদের দেশের পরিপ্রেক্ষিতে প্রতিদিন পরার কাপড় ড্রাই ওয়াশ করা সম্ভব নয়।’ তাঁর মতে, সব ধরনের কাপড়ের জন্য ড্রাই ওয়াশ প্রয়োজন হয় না। বরং কাপড়ের ধরন বুঝে বাড়িতেই ধোয়া সম্ভব। তিনি বলেন, জামদানি, কাতানের মতো দামি কোনো শাড়ি হলে সেটি লন্ড্রিতে দিয়ে ড্রাই ওয়াশ করা যেতে পারে।

সিল্কের পোশাক নিয়ে লিপি খন্দকার বলেন, ‘সিল্কের পোশাকে ড্রাই ওয়াশ করার নির্দেশনা দেওয়া থাকলেও তা শ্যাম্পু দিয়েই ধোয়া যেতে পারে। শ্যাম্পুতে শক্তিশালী কোনো ডিটারজেন্ট নেই, তাই উজ্জ্বলতাও থাকে, রংও বজায় থাকে।’ হালকা পরিষ্কারক ব্যবহার করা সিল্কের জন্য নিরাপদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন