যুক্তরাষ্ট্র-ইরান ‍যুদ্ধ অবসানের প্রচেষ্টায় অগ্রগতি ঘটছে: কাতার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ অবসানের প্রচেষ্টায় মধ্যস্থতাকারীরা অগ্রগতি অর্জন করছেন। এতে তেলের দাম কমলেও আলোচনা ইতোমধ্যে শুরু হয়ে গেছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এই দাবি তেহরান প্রত্যাখ্যান করেছে।


রয়টার্স জানিয়েছে, কাতারের মন্তব্যের পর ব্রেন্টের অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি মূল্য ৫ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। অবরুদ্ধ হরমুজ প্রণালি দিয়ে ফের জাহাজ চলাচল শুরুর বিষয়ে শিগগিরিই কোনো সমঝোতা হতে পারে, এমন আশার মধ্যে তেলের দর পতন অব্যাহত রয়েছে। কিন্তু বর্তমানে প্রণালিটি কার্যত বন্ধই আছে আর এর মধ্যে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা করতে গিয়ে আরেকটি জাহাজ হামলার শিকার হয়েছে।


কাতারের আমিরের দপ্তর জানিয়েছে, মঙ্গলবার এক ফোন কলে ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পার্থক্য কমিয়ে আনা ও দীর্ঘস্থায়ী সমঝোতার সম্ভাবনা বৃদ্ধির প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও