‘ইসলামে হিজাব অপরিহার্য নয়: উত্তরপ্রদেশে শিক্ষার্থীর হিজাব পরার আবেদন খারিজ করে দিল হাইকোর্ট

www.tbsnews.net প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৫

স্কুলে নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে একজন ছাত্রীর করা আবেদন খারিজ করে দিয়েছে ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তার শৃঙ্খলা ও সমতা বজায় রাখার লক্ষ্যে একটি নির্দিষ্ট ড্রেস কোড বা পোশাকবিধি কার্যকর করতে পারে বলে রায় দিয়েছে আদালত।


বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লা ও বিচারপতি জে. জে. মুনিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ একাদশ শ্রেণির ওই ছাত্রীর রিট আবেদনের শুনানিতে অংশ নেন। আবেদনে ওই ছাত্রী তার স্কুলের পোশাকের সাথে হিজাব পরার অনুমতির নির্দেশ চেয়েছিল।


২১ আগস্ট আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, 'শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ড্রেস কোড বহুমুখী উদ্দেশ্য সাধন করে। এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও সমতা নিশ্চিত করে, প্রতিষ্ঠানের নিজস্ব পরিচয় তুলে ধরে এবং শ্রেণিকক্ষের মধ্যে যেকোনো সামাজিক বা বাহ্যিক বৈষম্য দূর করে। একটি সর্বজনীন ইউনিফর্ম পরার নিয়ম ধর্মীয়ভাবে নিরপেক্ষ একটি পরিবেশ তৈরি করে, কারণ এটি কোনো নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাসকে পৃথক না করে ভিন্ন ভিন্ন বিশ্বাসের সকল শিক্ষার্থীর ওপর সমানভাবে প্রযোজ্য হয়।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও