ট্রাম্পকে ইরানে নতুন করে হামলা চালাতে নিষেধ করেছিলেন সৌদি যুবরাজ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ১০:৪২

মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে- এমন আশঙ্কায় বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। আঞ্চলিক শক্তিগুলো একের পর এক আলোচনায় বসছে ও উত্তেজনা কমানোর চেষ্টা চালাচ্ছে।


এই প্রেক্ষাপটে সৌদি আরবের যুবরাজ ও কার্যত দেশটির শাসক মোহাম্মদ বিন সালমান শনিবার (১ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত নতুন বড় ধরনের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বিষয়টি সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তা এবং আরেকটি সূত্র এ তথ্য জানিয়েছে।


মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালিতে নৌ চলাচলে ইরানের অব্যাহত বিঘ্ন সৃষ্টির জবাবে আগামী কয়েক দিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন ট্রাম্প। তবে তিনি এখনো চূড়ান্ত নির্দেশ দেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও