সার্জিও গোরের সফরে কৌশলগত নতুন চাপ

যুগান্তর প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ১১:৫৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের এক মাসের মাথায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে তিন দিনের সফর শেষ করলেন। এ সফরের বার্তা, প্রাপ্তি-অপ্রাপ্তি-সবই এখন আলোচনায়। ইন্দো-প্যাসিফিকের ভূরাজনৈতিক সমীকরণে নানা খাতে আগামীর বাংলাদেশের কৌশল কী হবে, এ সফরে যেন তাই জানতে চাওয়া হয়েছে।


কেউ কেউ গোরের এই সফরকে বাংলাদেশের জন্য কৌশলগত চাপ বলে মনে করছেন। তবে কূটনৈতিক মহলগুলো বলছে, যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মতো পরাশক্তিগুলোর নানা চাওয়াপাওয়া বাংলাদেশ কীভাবে সমন্বয় করবে, তাই যেন এই সফরের বৈঠকের আড়ালে মুখ্য হয়ে উঠেছিল। বাংলাদেশ কতটা যুক্তরাষ্ট্র বা কতটা চীনমুখী-তারই হিসাবনিকাশ যেন করা হচ্ছে নতুন করে।


প্রধানমন্ত্রীর চীন সফরে নানা সমঝোতা ও চুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি এবং ভারতের সঙ্গে সম্পর্কের আগামীর গতিপ্রকৃতি-সবকিছু বাংলাদেশ কীভাবে সামাল দেবে, সে প্রশ্নের উত্তরই যেন খুঁজে নেওয়ার চেষ্টা হয়েছে এই সফরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও