গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল

প্রথম আলো প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১৬:৪৫

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশে দীর্ঘ লড়াই-সংগ্রাম হয়েছে। এই লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছি। দেশে নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনাটা হলো গণতান্ত্রিক শাসনব্যবস্থা সুদৃঢ় করা। গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়।’


আজ রোববার বেলা দুইটার দিকে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।


জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ইউসূফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মো. শেখ ফরিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, আইনজীবী আব্দুল হালিম প্রমুখ বক্তব্য দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও