মস্কোর রেস্তোরাঁয় বোমা নিয়ে এলেন এক নারী, বিস্ফোরণে নিহত ৩

ডেইলি স্টার প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১১:১৫

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণের ঘটনায় ৩ জন নিহত ও ২১ জন আহত  হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এই খবর প্রকাশ করেছে।


দেশটির জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটির বরাত দিয়ে তাস জানিয়েছে, মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারের একটি রেস্তোরাঁয় হাতে তৈরি একটি বোমার বিস্ফোরণ ঘটে, এতে তিনজন নিহত হন।


কমিটি আরও জানায়, নিহত তিনজন হলেন—বিস্ফোরকটি বহন করে রেস্তোরাঁয় আসা সেই নারী, তাকে বাধা দেওয়া একজন নিরাপত্তা কর্মী এবং একজন গ্রাহক। আহত ২১ জনের আঘাতের মাত্রা ভিন্ন ভিন্ন (কেউ সামান্য আবার কেউ গুরুতরভাবে আহত)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও