অবসর ভেঙে অ্যাশেজে স্টোকস? তার ক্ষেত্রে ‘সবকিছুই সম্ভব’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১১:৫৫

বেন স্টোকসের অবসরের পর এক মাস মোটে পেরিয়েছে। অবসর ভেঙে তার ফেরার সম্ভাব্যতা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এখনই! আগামী বছরের অ্যাশেজের জন্য স্টোকসের প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ইংল্যান্ডের ছেলেদের দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি। সাবেক এই ব্যাটসম্যানের মতে, “বেনের ক্ষেত্রে সবকিছুই সম্ভব।”


গত ২৮ জুন নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট চলার সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন স্টোকস। ৩৫ বছর বয়সী অলরাউন্ডার বলেন, লাল বলের ক্রিকেটে চার বছর অধিনায়কত্ব করার পর তিনি ক্লান্ত হয়ে পড়েছেন এবং তার মধ্যে “লড়াই করার মতো আর কিছু অবশিষ্ট নেই।”


অ্যাশেজের জন্য ফিরে আসা নিয়েও তাকে প্রশ্ন করা হয়েছিল তখনই। তবে সেই ভাবনায় জল ঢেলে দিয়ে বলেছিলেন, “সম্ভবত হসপিটালিটি বক্সে বসে খেলা দেখব।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও