অগাস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ১৮:৪৫
আগের দুই মাসের মত অগাস্টেও জ্বালানি তেলের দাম বদলাচ্ছে না সরকার।
আগামী মাসেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল একই দরে বিক্রি হবে।
জুন থেকে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪৫, পেট্রোল ১৪০ এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। পরে তা প্রজ্ঞাপন আকারেও প্রকাশ করা হয়েছে।