জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

কালের কণ্ঠ প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ১২:৪৬

ঠোটকাটা স্বভাবের জন্য দুর্নাম আছে বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের। পরিণতি কী হবে, না ভেবেই, যা বিশ্বাস করেন তা বলে দেন অবলীলায়। রাজনীতিতে নামার আগে বিভিন্ন সময়ে তার মন্তব্য ঝড় তুলেছে বলিউডে। রাজনীতিও থামাতে পারেনি তাকে। বরং তার কথার ধার যেন আরো বেড়েছে। কথার কারণে ঝক্কিও কম পোহাতে হয়নি তাকে।


মামলা-মোকদ্দমা তো আছেই, কৃষক আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্য করে বিমানবন্দরে এক নিরাপত্তা রক্ষীর চড় খেতে হয়েছিল চারবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রীকে। এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করা জেন-জি'দের ধুয়ে দিয়েছেন কঙ্গনা।


দিল্লির যন্তর মন্তরে তরুণ প্রজন্মের টানা ৩৭ দিনের আন্দোলনে পদত্যাগে বাধ্য হয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এ আন্দোলনে তরুণ প্রজন্মের বিভিন্ন সৃজনশীল ও মজার স্লোগান, ফেস্টুন, সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে।


আবার কিছু স্লোগান ও পোস্ট নিয়ে সমালোচনা হয়েছে। কঙ্গনা রানাউত জেন-জি প্রজন্মের অশালীন ভাষার ব্যবহারেই ক্ষেপেছেন। তিনি এসব ভাষাকে 'বমি আসার মত' বলে অভিহিত করেছেন। ক্ষুব্ধ কঙ্গনা বলেন, 'আমি আমার জীবনে এক জায়গায় এত নোংরামি কখনো দেখিনি। জেন জি আন্দোলনের এই রিলগুলো বমি আসার মতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও