নতুন বিতর্কের জন্ম দিলেন নেইমার
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১৩:২৯
চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের পর নতুন বিতর্কে জড়িয়েছেন সান্তোস সবচেয়ে বড় তারকা নেইমার। ম্যাচের পরদিন কোচিং স্টাফের অনুমতি ছাড়াই অনুশীলন কেন্দ্র ত্যাগ করেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো দাবি করেছে, ম্যাচের বিরতিতে দুই তরুণ সতীর্থ গাব্রিয়েল বন্তেম্পো ও জোয়াও আনানিয়াসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে এই ফরোয়ার্ডের।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পেলে ট্রেনিং সেন্টারে উপস্থিত হলেও নির্ধারিত রিকভারি সেশনে অংশ নেননি নেইমার। কিছু ছবি তোলা ও কফি পান করার পরই অনুশীলন কেন্দ্র ত্যাগ করেন। আগের দিন চ্যাপেকোয়েন্সের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলে পেনাল্টি থেকে দলের দুটি গোলই করেছিলেন নেইমার।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার