রাষ্ট্রপতি নির্বাচনে সাংবিধানিক পথেই এগোবে বিএনপি

কালের কণ্ঠ প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৮:৫১

দেশের ২৩তম অর্থাৎ নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে প্রবল জল্পনাকল্পনা। মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, এ নিয়ে করা হচ্ছে নানা সমীকরণ।

তবে জানা গেছে, রাষ্ট্রপতি পদে নির্বাচন নিয়ে তাড়াহুড়া করবে না বিএনপির হাইকমান্ড। সাংবিধানিকভাবেই প্রক্রিয়াটি সম্পন্ন করবে তারা। এ বিষয়ে দলটির জ্যেষ্ঠ নেতারা সরাসরি কথা বলতে নারাজ। নাম প্রকাশ করা হবে না এই শর্তে বিএনপির সিনিয়র এক নেতা কালের কণ্ঠকে জানান, দলের হাইকমান্ড থেকে নির্দেশনা আছে, সিনিয়র নেতারা যেন রাষ্ট্রপতি ইস্যুতে কোনো কথা না বলেন। রাষ্ট্রপতি নির্বাচনে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।


এদিকে সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্য নেতৃত্ব এবং সংকটকালে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি অনড় থাকার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে সর্বাধিক বিবেচনা করা হচ্ছে। দল ও সরকারের বিভিন্ন পর্যায়েও তাঁকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে।


তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলের সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে। এমনটাও জানিয়েছেন দলের একাধিক প্রথম সারির নেতা। দলীয় সূত্র জানায়, বিএনপি ভেবেচিন্তে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড। দলীয় নেতাদের মধ্য থেকেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও