দেশের মানুষ তারেক রহমানকে লাল কার্ড দেখাবে: সারজিস আলম

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ২৩:১৩

বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উওরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।


তিনি বলেন, আমরা দেখছি নতুন কার্ড খেলা শুরু হয়েছে। তারেক রহমান ফ্যামিলি কার্ড দেন, কৃষক কার্ড দেন। সর্বশেষ ইউনিভার্সাল কার্ড দেওয়ার কথা বলেছেন। আমরা তারেক রহমানের কাছে জানতে চাই, আপনার ওই কার্ডের মধ্যে চাঁদাবাজ কার্ড, দখলদার কার্ড, থানা দখলের কার্ড থাকবে কি না। যদি এই কার্ডগুলো ছাত্রদল, যুবদল, বিএনপির মাধ্যমে আগামীতে আমরা দেখি, মনে রাখবেন বাংলাদেশের মানুষ আপনাকে লাল কার্ড দেখাবে।


বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে জুলাই পদযাত্রা শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন। 


প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, আপনার মুখ দেখে মানুষ ভোট দেয় নাই। ভোট দিয়েছে মেজর জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও ধানের শীষের দিকে তাকিয়ে। আপনার বাবা-মা দুইজনই গণভোটের রায় বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। আপনি যদি গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, জুলাই সনদের সঙ্গে প্রতারণা করেন, বাংলাদেশের মানুষ আগামীতে আপনাদেরকে গাদ্দার হিসেবে অভিহিত করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও