মৃতদেহ সেজে কফিনের ভেতর কেন শুয়েছিলেন তিনি

প্রথম আলো চীন প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ১০:৪৯

পরিবারের সহায়তায় কফিন কিনে, ঘরময় ওষুধের খালি বোতল ছড়িয়ে, কফিনের ভেতর নিশ্বাস আটকে শুয়ে থেকে নিজের মৃত্যুর নাটক সাজিয়েছিলেন এক ব্যক্তি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার এড়াতে এত কাণ্ড করেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি...।


চীনা ওই ব্যক্তির নাম সি, বাড়ি হেনান প্রদেশের আনিয়াং শহরে। গত বছরের জানুয়ারিতে মদ খেয়ে গাড়ি চালানোর অপরাধে তিনি গ্রেপ্তার হন। তদন্তে জানা যায়, এর আগেও দুবার তিনি লাইসেন্স ছাড়া মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক হয়েছিলেন।


সর্বশেষ গ্রেপ্তার হওয়ার পর সি জামিনে বাইরে ছিলেন। তাঁর বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে তদন্ত চলছিল, মাথার ওপর বিশাল অঙ্কের ঋণের বোঝাও ছিল। এসব কিছু থেকে মুক্তির শর্টকাট উপায় খুঁজতে গিয়ে তিনি নিজের মৃত্যুর নাটক সাজান।


ঘটনাটি সি ঘটান গত বছরের জুনে। তিনি একটি কফিন কেনেন, ঘরে খালি ওষুধের বোতল ছড়িয়ে রাখেন, নিশ্বাস বন্ধ করে চুপচাপ শুয়ে থাকেন এবং মৃতদেহের মতো নিজের শরীর ঠান্ডা করতে ‘কুলিং ইকুইপমেন্ট’ ব্যবহার করেন।


এরপর তাঁর পরিবার দাবি করে, অতিরিক্ত ওষুধ খেয়ে সি মারা গেছেন। চেহারা বিকৃত হয়ে গেছে—এই দোহাই দিয়ে তাঁর মুখ ঢেকে রাখা হয় এবং সূর্যাস্তের আগেই মা ও দাদি মিলে তড়িঘড়ি করে কফিন মাটিচাপা দেন। আদতে ওই কফিনের ভেতর সি ছিলেনই না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও