বিএনপিকে চার ধরনের ‘কার্ড’ দিতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রথম আলো প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ২২:৪৪

বিএনপির জন্য চার ধরনের ‘কার্ড’ দিতে চান বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’, ছাত্রদলকে ‘চাঁদাবাজি কার্ড’, যুবদলকে ‘দখলবাজি কার্ড’ এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে ‘সমন্বিত লাল কার্ড’ দেওয়া হবে।


আজ বুধবার বিকেলে কুড়িগ্রামে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ পদযাত্রা’ শেষে শহরের শাপলা চত্বরে সমাবেশে এ কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।


পদযাত্রাটি বিকেল সাড়ে চারটার দিকে কুড়িগ্রাম কলেজ মোড় (জুলাই চত্বর) থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত জনসভা সন্ধ্যা সাতটার দিকে শেষ হয়।


সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বলেন, ৫ আগস্টের পর মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলমুক্ত একটি বাংলাদেশের প্রত্যাশা করেছিল। কিন্তু বিএনপি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিএনপি বিভিন্ন খাতে দখলদারি প্রতিষ্ঠা করেছে এবং আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও