মালয়েশিয়ায় কোনো ইসরায়েলিকে পাওয়া গেলেই বহিষ্কার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ২০:৪৭
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, দেশে কোনো ইসরায়েলি নাগরিককে পাওয়া গেলেই তাকে বহিষ্কার করবে কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা যদি কোনো ইসরায়েলিকে খুঁজে পাই, তাহলে তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করব, কারণ আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিই না।”
মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের একটি বেসরকারি আবাসিক ও প্রযুক্তিভিত্তিক কমিউনিটিতে ইসরায়েলিদের জড়িত থাকার অভিযোগ কর্মকর্তারা তদন্ত করে দেখার মধ্যেই প্রধানমন্ত্রী এই কঠোর কথা বললেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মালয়েশিয়া