You have reached your daily news limit

Please log in to continue


মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মিনিবাস, আহত ১৪ যাত্রী

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী মিনিবাস উল্টে অন্তত ১৪ যাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পটিয়ার মনসা বাদামতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, মিনিবাসটি চট্টগ্রাম নগর থেকে পটিয়া বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা দেয়। দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মনসা বাদামতল এলাকায় বাসটি সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনায় আহত ১৪ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন