সৌদিতে নির্যাতন সহ্য করতে না পেরে ফিরছেন নারী কর্মীরা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৪

প্রবাসে নির্যাতন ও বৈষম্যের শিকার হয়ে গত ৯ মাসে দেশে ফিরেছেন ১৬৮৭ জন নারী শ্রমিক, যাদের অর্ধেকেরও বেশি (৯৭৯ জন) ফিরেছেন শুধু সৌদি আরব থেকে। 


এছাড়া সম্প্রতি মক্কায় বাংলাদেশ সরকারকে না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা, কূটনৈতিক তদারকি ও প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।  


অভিবাসন বিশেষজ্ঞ বলছেন, দক্ষতা বাড়িয়ে গৃহকর্মের বাইরে নতুন শ্রমবাজার তৈরি করা দরকার। নারী কর্মীদের বিদেশে পাঠাতে হলে প্রশিক্ষিত করেই পাঠাতে হবে। তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে।


নিরাপত্তা ও বিকল্প শ্রমবাজার নিয়ে প্রশ্ন


ভাইবোনের খরচ জোগাতে গৃহকর্মী হয়ে ২০২৫ সালের মাঝামাঝিতে মরুর দেশ সৌদি আরব গিয়েছিলেন সাভারের শিলা বেগম। তিনি এক সৌদি নাগরিকের বাসায় কাজ করতেন। তবে দেশটিতে যাওয়ার এক বছর না পেরোতেই গত এপ্রিলে দেশে ফেরেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও